কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশন-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কে. এম. মোজিবুল হক। ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।

জনাব মোজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন।

তিনি ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ১২ বছর বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP) হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তার নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে রয়েছে—জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনাল-এর বিশ্ব সহসভাপতি (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চল দেখভালের দায়িত্ব, এবং জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন। এ ছাড়া তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং কনসুলার কর্পস বাংলাদেশ (CCB)-এর প্রেসিডেন্ট ও ডিন (২০১৮-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে মোজিবুল হক বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি TAS Aviation Group, Shah Group এবং Bakkah Holding-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

২০২৬-২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজে নির্বাচিত অন্যান্য সদস্য হলেন, আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১০

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১১

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৩

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৪

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৫

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৬

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৭

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৮

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৯

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

২০
X