কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত। সৌজন্য ছবি
চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত। সৌজন্য ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচ এক ফুটবল উৎসবের আয়োজন করে। শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকার ১০০ ফিট মাদানি অ্যাভিনিউরন কোর্টসাইড টার্ফ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ সিজন-৩-এর দিনব্যাপী এ আয়োজন এ অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তে থাকা ২৮ ব্যাচের সদস্যরা।

গ্যালডিয়েটর্স, ফাইটার্স, রেঞ্জার্স ও ওয়ারিয়র্স—এই ৪ দলের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইনালে রেঞ্জার্সকে ২-১ গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়নের মুকুট পরে ফাইটার্স।

ফাইটার্সের সাইফুল ও মশিউর যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষক নির্বাচিত হন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন রেঞ্জার্সের মির্জা।

ফাইনাল খেলা শেষে ২৮ ব্যাচের বর্তমান কার্যকরী পরিষদের সদস্যরা অন্যান্য উপস্থিত সব সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যকে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ব্যাচ সভাপতি জহির উদ্দিন শামীম।

উল্লেখ্য, ক্রীড়া সম্পাদক মারুফ মিজান সুমনের তত্ত্বাবধানে এ নিয়ে তৃতীয়বারের মতো ২৮ ব্যাচ তাদের সদস্যদের নিয়ে আয়োজন করল এই ফুটবল প্রতিযোগিতা। যার ধারাবাহিকতা তারা আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X