কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ এ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা
বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ এ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’- এই স্লোগানে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের ওপর জোর দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

এ সময় তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি সুনাম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ২০২৬ সালের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এতে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে এম আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকগণরা। সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সাফল্যের জন্য স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগসমূহকে পুরস্কৃত করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X