কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

বাঁ থেকে- আবদুল গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- আবদুল গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া প্রতীক পাননি।

বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তার দপ্তরের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত থেকে প্রতীকসংক্রান্ত ফরম সংগ্রহ করেন।

এদিকে আজ (বুধবার) দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। অন্যদিকে আবদুল গফুর ভূঁইয়ার বিষয়ে শুনানি শেষ হলেও হাইকোর্ট আদেশ দেবেন আগামীকাল বৃহস্পতিবার।

রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে, প্রার্থীদের ব্যানারসহ সব ধরনের প্রচারণায় সেভাবেই তা ব্যবহার করতে হবে এবং ভোটারদের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালাতে হবে।

এর আগে, বুধবার সকাল ১০টার আগ থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের অনুসারীরা উপস্থিত হন। একে একে আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পছন্দের ও দলের প্রতীক পেয়ে প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণার ফল জানুন

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১০

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১১

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১২

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৩

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৪

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৫

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৭

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৮

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৯

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

২০
X