শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মিতসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

মিতসুই অ্যান্ড কোম্পানি ও এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর মধ্যে চুক্তি
মিতসুই অ্যান্ড কোম্পানি ও এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর মধ্যে চুক্তি

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে পার্টনারশিপ চুক্তি সম্পন্ন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে। এ পার্টনারশিপ একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।

এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসি আই লজিস্টিকস, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হয়। সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই পিএলসির চেয়ারম্যান জনাব এম. আনিস উদ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাব্বির হাসান নাসির, মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার জনাব কজুহাইডে নাকাজো (Mr Kazuhide Nakajo), এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি। এ মাল্টিন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।

মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকসের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পার্টনারশিপ তৈরি করেছে এবং মিতসুই এসি আই লজিস্টিকসের ভবিষ্যৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে।

বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নত শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে।

স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গভর্নেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সাথে নিবিড়ভাবে কাজ করবে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X