কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মনোস্পুল বাংলাদেশের সঙ্গে মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির চুক্তি

মনোস্পুল বাংলাদেশ পিএলসির সাথে জাপানের মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির চুক্তি। ছবি : সংগৃহীত
মনোস্পুল বাংলাদেশ পিএলসির সাথে জাপানের মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির চুক্তি। ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মনোস্পুল বাংলাদেশ পিএলসি জাপানের বিশ্বখ্যাত প্রিন্টিং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির সঙ্গে উন্নত প্রযুক্তির মেশিনারি ক্রয় এবং কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

এ চুক্তির মাধ্যমে মনোস্পুল বাংলাদেশ পিএলসি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় প্রবেশ করছে। এ চুক্তি কেবল প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভবিষ্যৎ প্রবৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব প্রতিষ্ঠার এক দৃঢ় পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

জাপানের প্রযুক্তি ও মনোস্পুল দীর্ঘদিনের শিল্প-অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশের প্রিন্টিং ও প্যাকেজিং খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা কোম্পানির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। পাশাপাশি, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পে মান, গতি এবং দক্ষতায় এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

১৯৯০ সালে কার্যক্রম শুরু করার পর থেকে মনোস্পুল বাংলাদেশ পিএলসি দেশীয় ও বৈশ্বিক বাজারের পরিবর্তনশীল চাহিদার সাথে মিল রেখে ধারাবাহিকভাবে উচ্চমানসম্পন্ন কাগজ ও কাগজজাত পণ্য সুনামের সাথে উৎপাদন ও বিপণনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১০

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১১

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৩

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৪

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৫

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৬

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৭

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৮

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

২০
X