কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

দেশের পতাকা নিয়ে বিশ্বকাপে শাহ্ সিমেন্ট ও হামজার ৫ ফ্যান

পাঁচ সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। ছবি: সংগৃহীত
পাঁচ সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। ছবি: সংগৃহীত

এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে শাহ্ সিমেন্ট ও হামজার সেরা ফ্যানরা। Shah Cement x Hamza No.1 Fan Challenge গ্র্যান্ড ফিনালে শেষে পাঁচ সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট।

ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছিল Shah Cement x Hamza No.1 Fan Challenge। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জভিত্তিক ক্যাম্পেইনে। হাজার হাজার ফুটবলপ্রেমীর সঙ্গে ক্যাম্পেইনে অংশ নেন শাহ্ সিমেন্টের পার্টনাররাও।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি ভেন্যুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কুইজ রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা পেরিয়ে নির্বাচিত ৫০ জন ফাইনালিস্ট গ্র্যান্ড ফিনালে অংশ নেন।

দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। শেষে ঘোষণা করা হয় পার্টনারসহ পাঁচ জন সেরা ফ্যান, যারা জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। বিজয়ীরা হলেন, মো. আবির খান, জাকির হোসেন, শোভন, মোহাম্মদ সিয়াম এবং আতিকুর রহমান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ্ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সেলিব্রিটি তারকারাও, যারা প্রতিযোগীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান।

এই ক্যাম্পেইনে বিশ্বকাপ ম্যাচের টিকিট সহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার ছিল। ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতার চর্চা উৎসাহিত করাই ছিল আয়োজকের লক্ষ্য।

এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে, তাদের এক হাতে থাকবে বাংলাদেশের পতাকা, আর অন্য হাতে বিশ্বকাপের টিকিট। স্বপ্নের সেই গ্যালারিতে যাচ্ছে শাহ্ সিমেন্ট ও হামজার সেরা পাঁচ ফ্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X