চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এছাড়া কারও একার পক্ষে এটি সম্ভব নয়। বিএনপি একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ২ নম্বর জালালাবাদ কুলগাঁও জামশেশাহ রোডে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত বিএনপির ৩১ দফার উল্লেখ করে মীর হেলাল বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার দোয়া চান তিনি।

২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম। এ ছাড়াও জেলা, থানা ওয়ার্ডের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X