যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শণ শেষে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা
যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শণ শেষে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি।

তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে। সেটি দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। যে কারণে গণতন্ত্রের মাতা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনায় রত।

শনিবার (৬ ডিসেম্বর) যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন।

যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দলীয় প্রধানের সুস্থতা কামনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল পরিদর্শন করেন।

অমিত বলেন, তারই ধারাবাহিকতায় আজ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এবং কচুয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মেডিকেল ক্যাম্পে যশোরের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যত প্রকার সেবা দেওয়ার সুযোগ আছে, সেগুলো দেওয়া হচ্ছে। বিনা মূল্যে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখানে যদি কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হয়, চিকিৎসকরা সেসব রোগীদের চিহ্নিত করবেন। পরবর্তীতে বিনা মূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেওয়া কোনো রোগীর ফলো-আপ চিকিৎসার প্রয়োজন হলে এ চিকিৎসকরা আগামী তিন মাস পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, যুবদলের সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X