কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাউথইস্ট ব্যাংক কর্তৃক ‘ব্যামেলকো সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত

ব্যামেলকো সম্মেলন-২০২৩।
ব্যামেলকো সম্মেলন-২০২৩।

সাউথইস্ট ব্যাংক পিএলসি কর্তৃক ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৩’ আয়োজিত হয়েছে। ব্যাংকটির সকল শাখার শাখা প্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানসহ সর্বমোট ৩২৪ জন উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ ছাড়া, ব্যাংকটির প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দও উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মো. মাসুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন এবং তার স্বাগত বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

বিএফআইইউ এর যুগ্ম পরিচালক জনাব মো. রোকন-উজ-জামান এবং যুগ্ম পরিচালক জনাব মো. আজমল হোসেন তিনটি অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে অনলাইন জুয়া এবং বাজি, ভার্চুয়াল মুদ্রা তথা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ট্রেড বেজড্ মানি লন্ডারিং, ক্রেডিট ব্যাকড্ মানি লন্ডারিং ইত্যাদি বিষয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের প্রধান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মাসুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X