কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী পালিত

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‍্যালি। ছবি : সংগৃহীত
টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‍্যালি। ছবি : সংগৃহীত

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) মহানগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে স্কুলের সাবেক ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

র‌্যালির প্রধান আকর্ষণ, ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীরা গানের সঙ্গে আনন্দ-উল্লাসে মুখরিত ছিল। আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। তিনি স্কুলের ৫০ বছরের পথ চলায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তার সঙ্গে উপস্থতি ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যরা। স্বাধীন দেশে তার মা মিসেস ফাইজি চৌধুরীর হাত ধরে এই স্কুলের যাত্রা শুরু হয়।

আনজুম হোসেন শিক্ষার্থীদের বলেন, প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা গ্রহণ করে একটি স্মার্ট বাংলাদশে প্রতিষ্ঠায় অংশ নিতে হবে।

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষায় শ্রেষ্ঠত্বের ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলন মেলা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সকাল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অংশ নেবেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী, সাবেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

অনুষ্ঠানমালা

১. হাজার কণ্ঠ : একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সংগীত।

২. ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল : এতে ভোজন রসিকদের জন্য থাকবে মুখরোচক খাবারের নানা সম্ভার এবং শিল্পীরা পরিবেশন করবেন গান।

৩. শিশুদের কার্নিভ্যাল : স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ খেলাধুলার আয়োজন।

৪. ট্যালেন্ট শো : শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫. ড্রিল শো : থাকবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ড্রিল ডিসপ্লে।

৬. থিয়েটার : মঞ্চায়ন হবে মনোমুগ্ধকর নাটক। ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হবে।

৭. লেজার শো : রাতে লেজার শোর মাধ্যমে স্কুলের সুবর্ণজয়ন্তীর ঐতিহ্যবাহী আয়োজনকে স্মরণীয় করা হবে।

৮. ডকুমেন্টারি : স্কুলের পথ চলার গৌরবময় অর্জন তুলে ধরা হবে এই ডকুমেন্টারিতে।

৯. লাইভ কনসার্ট : রাতের আয়োজনে আছে বিশেষ সংগীতানুষ্ঠান- গাইবেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান। থাকবে নেমেসিস ব্যান্ডের হাই ভোল্টেজ পরিবেশনা।

টাইনি টটস্ এবং সামারফিল্ড স্কুলের সুবর্ণজয়ন্তীর এই আয়োজন সবার অংশগ্রহণে আনন্দঘন হয়ে উঠবে এটাই প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X