কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ধান গবেষণার মহাপরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীরের বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীরের বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন

স্বেচ্ছায় অবসরে যাওয়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীরের লাগামহীন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। এতে বক্তব্য দেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, শাহজাহান কবীর ক্ষমতার অপব্যবহার করে জনবল নিয়োগ, পদোন্নতি, বদলি ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করেছেন। ব্রি মিউজিয়াম নির্মাণ ও ব্যক্তিগত পছন্দের প্রকল্প পরিচালক নিয়োগ, ডিজির বাংলো নির্মাণ, প্রধান ফটক নির্মাণ, গবেষণা প্লটে মাটি ভরাটসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করেছেন।

বক্তারা আরও বলেন, ডিজি শাহজাহান কবীর সব নিয়ম-নীতি ভঙ্গ করে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার আশ্রয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। ডিজি সিন্ডিকেটের কাছে প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ছিলেন জিম্মি। দুর্নীতি-অপকর্মের দায়ে ফেঁসে যাওয়ার ভয়ে শাহজাহান কবীর গত সোমবার স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে পালিয়েছেন। আমরা তার সব অনিয়ম-দুর্নীতির বিচার চাই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X