কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় নিজেদের আকাশ-ভূমি ব্যবহার করতে দেবে না কুয়েত

যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কুয়েত। দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সাবাহ দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেছেন, ইরানে হামলায় নিজেদের আকাশ-ভূমি ব্যবহার করতে দেবে না কুয়েত।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, পত্রিকাটির সম্পাদকীয় বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রদূত বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং দেশটির ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেয়নি ও ভবিষ্যতেও দেবে না।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুদ্ধবিমান পাঠিয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তাদের হামলা ছিল যুক্তরাষ্ট্রের ইরানের বিভিন্ন শহরে চালানো হামলার প্রতিক্রিয়া। আরব দেশগুলোতে হামলার কোনো ইচ্ছা তাদের নেই।

কালবেলা/এএএম/এমএইচ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X