কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

চন্দনাইশে কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশে কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা। ছবি : সংগৃহীত
চন্দনাইশে কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলা মার্ক লিমিটেড যৌথভাবে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।

কর্মশালায় কৃষিযন্ত্র প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের ওপর স্থানীয় কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি কৃষিযন্ত্র উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণের ওপরও প্রশিক্ষণ নেন কৃষকরা।

প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় অ্যাগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অতিথিরা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকরা আরও স্বাবলম্বী ও সচ্ছল হতে পারবে। একইসঙ্গে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X