কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্র্যাফিক পুলিশকে মারধর, সেই দুই নারী গ্রেপ্তার

ট্র্যাফিক পুলিশকে মারধরে গ্রেপ্তারকৃত দুই নারী। ছবি : কালবেলা
ট্র্যাফিক পুলিশকে মারধরে গ্রেপ্তারকৃত দুই নারী। ছবি : কালবেলা

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে এক ট্র্যাফিক পুলিশের সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়-থাপ্পড় মারেন।

পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ আলোচনা-সমালোচনা শুরু। গ্রেপ্তারকৃতরা হলো- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব কালবেলাকে বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে সেখানে ট্র্যাফিক পুলিশ তাদের বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা হলে তাদের দুজনকে কুষ্টিয়া শহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ কালবেলাকে বলেন, ট্র্যাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায় দুই নারী। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের দুজনকে থানায় রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X