কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রতিবাদ

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন। ছবি : কালবেলা
কুষ্টিয়া শহরের প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন। ছবি : কালবেলা

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ, জাতীয় পতাকা অবমাননা ও এ দেশে বসবাসরত সংখ্যালঘুদের ওপর নির্যাতন সংক্রান্ত মিথ্যা খবর লাগাতার ভারতীয় মিডিয়ায় প্রকাশের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক পারভেজ মাজমাদার ও শহীদ মূসা মঞ্জু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সুভাস চন্দ্র রায়, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সিনিয়র সাংবাদিক মুকুল খসরু, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভারতীয় কিছু মিডিয়ার সাংবাদিক মিথ্যা কল্পকাহিনি প্রকাশ ও হিন্দু উগ্রবাদী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে শান্তি ও সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও দাঙ্গা বাধিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত। তাদের ষড়যন্ত্র প্রতিহত ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১০

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৩

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৪

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৫

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৬

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৭

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৮

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৯

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

২০
X