কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের পেট্রোলের আগুনে দগ্ধ সেই মৃত ভ্যানচালকের স্ত্রীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় দুর্বৃত্তের দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ ভ্যানচালক আবদুল কাদেরের মৃত্যুর পর এবার তার স্ত্রী শারমিন খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন।

এর আগে সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ১৮ দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দগ্ধ ভ্যানচালক আবদুল কাদেরের।

ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আবদুল কাদের ও শারমিন খাতুন দম্পতির একমাত্র শিশুসন্তান ফাতেমার অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৭ মে গভীর রাতে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর গ্রামে ভ্যানচালক আবদুল কাদেরের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে একই পরিবারের তিন সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সে সময় ঘরে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় ভয়ানকভাবে দগ্ধ হওয়া আবদুল কাদের, স্ত্রী শারমিন খাতুন ও মেয়ে ফাতেমাকে গত ২৮ মে সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X