রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে আগুন দিয়ে ৩ পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা, পরিদর্শনে পুলিশ সুপার

ঘরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের আহাজারী ও ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি নাজির আহমেদ খান। ছবি : কালবেলা
ঘরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের আহাজারী ও ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি নাজির আহমেদ খান। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়া পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক পরিবারের ঘর পুড়ে গেছে। একই সঙ্গে পাশের আরও ৩টি পরিবারের ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা দিনমজুর সাধন বড়ুয়া নামের এক ব্যক্তির বসতঘর ও গোয়ালঘরে আগুন দেয় বলে জানান স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, ওই সময় পরিবারের সদস্যদের ঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী ৩টি ঘরেও আগুন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় কয়েক নেতাকর্মীর মোবাইল নম্বর উল্লেখ করে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত সাধন বড়ুয়া বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে আমার পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমার ধারণা।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X