পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

গাঁজা গাছসহ চাষি আটক। ছবি : কালবেলা
গাঁজা গাছসহ চাষি আটক। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক গাজাচাষি শহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, থানার এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল নামে এক ব্যক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষিকে আটক করে।

তিনি বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X