শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় আটক আ.লীগ নেতা

পুলিশের হাতে আটক সানোয়ারুজ্জামান যোশেফ। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক সানোয়ারুজ্জামান যোশেফ। ছবি : কালবেলা

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টায় আটক হন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক জাকারিয়া হোসেন জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি যোশেফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক যোশেফকে থানায় আনা হয়েছে। তার নামে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় মামলা থাকায় ওই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১০

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১১

আজকে স্বর্ণের বাজারদর

১২

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৩

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৪

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৫

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৬

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৭

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

২০
X