কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আটক কুমিল্লার ২ সাংবাদিক

সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণ। ছবি : সংগৃহীত
সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণ। ছবি : সংগৃহীত

কুমিল্লা থেকে নীলফামারী বেড়াতে যাওয়া দুই সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেড়াতে গিয়ে বিভিন্ন স্পটে ঘুরাঘুরির সময় তাদের সন্দেহবশত আটক করে বলে জানা গেছে।

শনিবার (২৮ জুন) রাতে নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার (২৭ জুন) রাত থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়ায় এবং যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় শনিবার কুমিল্লা কোতোয়ালি থানায় নিখোঁজ জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহজাদা এমরানের স্ত্রী।

শাহাজাদা এমরান কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি এবং তরিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি।

সাংবাদিক শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার বলেন, আমার স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় আমার স্বামী ও সহকর্মীরা কোনো খোঁজ না পাওয়ায় আমরা আতঙ্কিত। স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বর ও সঙ্গে আরেক সাংবাদিক তারিকুল ইসলামের নম্বরও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, নীলফামারীতে সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোনো তথ্য দিতে পারছে না।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি। এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X