টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিপুল নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইলে বিপুল নকল প্রসাধনী জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
টাঙ্গাইলে বিপুল নকল প্রসাধনী জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

টাঙ্গাইলে বিপুল নকল প্রসাধনী জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করে। অভিযানে নাবিল এন্টারপ্রাইজ ৫০ এবং মাহির এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ঘাটাইল উপজেলায় ঘাটাইল বাজারে অভিযান পরিচালনা করে দুই ডিলারকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও এ দুটি ডিলারের গোডাউনে বিপুল নকল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, সামনের রমজানের ঈদকে সামনে নিয়ে এসব নকল প্রসাধনী বাজারের সয়লাব করার চিন্তাভাবনা করছেন এ ব্যবসায়ীরা। কিন্তু কোনো অসাধু ব্যবসায়ী ঈদ উপলক্ষে যেন কোনো প্রকার সুবিধা নিতে যাতে না পারে এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঘাটাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহানারা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X