কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নাগরপুর বাজারে ‘পলিথিনমুক্ত’ পরিবেশ গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ

টাঙ্গাইলের নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ। ছবি : কালবেলা
টাঙ্গাইলের নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ। ছবি : কালবেলা

প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অগ্রযাত্রায় যুক্ত হলো টাঙ্গাইলের নাগরপুর বাজারের আরেকটি ইতিবাচক পদক্ষেপ।

বৃহস্পতিবার (২৬ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি মুদি দোকানকে দেওয়া হবে ১০০টি করে মোট ১০ হাজারটি পাটের ব্যাগ, যা তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করবেন।

পাটের ব্যাগ শেষ হয়ে গেলে এই কার্যক্রম আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড়ের ব্যাগ তৈরি করবেন এবং নাগরপুর বাজারে নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে সেগুলো সরবরাহ করবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে বাজারকে পলিথিনমুক্ত করার পাশাপাশি আরেকদিকে অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের নেতৃত্বে এই কার্যক্রম শুধু পরিবেশ সুরক্ষাই নয়, স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নাগরপুর বাজারকে দেশের অন্যতম মডেল ‘পলিথিনমুক্ত বাজার’ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের ‘প্লাস্টিকমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগটি আগামী দিনে সারা দেশের বাজারগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X