ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক। ছবি : সংগৃহীত
ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন আসার সময় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। তবে ট্রেনচালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাউতুলী এলাকায় এ ঘটনা ঘটে। চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদের রক্ষা করেন।

স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছলে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। ট্রেনচালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান।

চালক এনায়েত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেন থেমে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১১

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১২

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৩

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৪

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৬

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৭

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৮

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১৯

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

২০
X