বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ধর্ম অবমাননা আইনের বাস্তবায়ন চান আজহারি

তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, যারা আল্লাহর রাসুলের (স.) শান এবং মানকে খাটো করে, আল্লাহ এবং রাসুলকে নিয়ে কটূক্তি, অবমাননাকর ও অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি কামনা করি। তাদের সর্বোচ্চ শাস্তির জন্য বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে এ কথা বলেন তিনি। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় অনুষ্ঠিত বিশাল এ মাহফিলের আয়োজন করে জাবলুন নূর ফাউন্ডেশন।

ড. মিজানুর রহমান আজহারি বলেন, নতুন বাংলাদেশ পেয়েছি। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন থাকলে চলবে না, একা থাকলে ব্যক্তি; ঐক্যবদ্ধ থাকলে শক্তি। এ ঐক্যবদ্ধ শক্তিকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। আমরা ঐক্যকে ভালোভাবে দেশ গড়ার কাজে লাগাতে চাই। এটা অনেকের ভালো লাগে না, নানামুখী ষড়যন্ত্র চলছে। এমন এক দেশের আমরা প্রতিবেশী যে আমাদের বুঝেশুনে স্টেপ ফেলতে হয়।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কারও ওপর জুলুম করার সাহস দেখাবে না। আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছি লুটপাট মারামারি টাকা পাচার।

জনপ্রিয় এ ইসলামি বক্তা বলেন, নতুন বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি হোক এটা চাই না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েগুলোতে গবেষণা হোক। যে হাতে কলম লেগেছে ওই হাতে যেন অস্ত্রের স্পর্শ না লাগে । আমরা এমন নেতা চাই যে নেতা অসুস্থ হলে আমরা সারা দেশের মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করব।

আজহারী বলেন, শান্তশিষ্ট, শান্তিপ্রিয়, ইসলামপ্রিয় মানুষকে উত্তেজিত করার জন্য নবীকে গালি দেওয়া হচ্ছে। এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, যা আমাদের মুখে আনা সম্ভব না। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন করতে চাই। আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেরাই আইন প্রয়োগ করে বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে, এটা আমরা চাই না।

মিজানুর রহমান মাহফিলে প্রায় সোয়া একঘণ্টা বক্তব্য দেন। পরে তিনি ইসলামের আলোকে, আসন্ন রোজা সম্পর্কে রমজানের করণীয় ও ফজিলতের বয়ান পেশ করেন।

জাবলুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবু জর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। মাহফিলে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ যোগ দেন। মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X