চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন))
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পচা ও বাদুড়ে খাওয়া আম যাচ্ছে জুস ফ্যাক্টরিতে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে পচা এবং বাদুড়ে খাওয়া আমের চিত্র। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে পচা এবং বাদুড়ে খাওয়া আমের চিত্র। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পচা এবং বাদুড়ে খাওয়া আম জুস ফ্যাক্টরিতে সরবরাহ করার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, পচা ও বাদুড়ে খাওয়া আম গাড়িতে করে বিভিন্ন ম্যাংগো জুস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। যেসব আম নষ্ট হওয়ার কারণে বাজারে বিক্রি হয় না সেগুলোই জুসের জন্য ফ্যাক্টরিগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। সেগুলোই আবার আমাদের কাছে বিভিন্ন ধরনের জুস হয়ে ফিরে আসে। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রশাসনের তেমন কোনো নজরদারি চোখে পড়েনি।

এরকম একজন আম বিক্রেতার এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, আমরা ক্যারেট হিসেবে আম ক্রয় করি। পরে সেগুলো পুকুরে ধুয়ে পরিষ্কার করা হয়। তখন বাদুড়ে খাওয়া বা পোকা ধরা আম পুকুরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে কিছু আম নষ্ট হয়।

ভোলাহাট ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পচা ও বাদুড়ের সংস্পর্শে আসা আমে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে, যা লিভার ও পেটের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই এমন আম বাজারজাতকরণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আগে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে এখনই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, পচা ও বাদুড়ে খাওয়া আম থেকে তৈরি জুস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই জুস কোম্পানিগুলোকে এসব আম ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X