মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

মেলার স্টলে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নারী নেত্রী আটক

আটক নারী নেত্রী রাজিয়া সুলতানা শম্পা। ছবি : কালবেলা
আটক নারী নেত্রী রাজিয়া সুলতানা শম্পা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে রাজিয়া সুলতানা শম্পা নামে এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালনের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিয়া সুলতানা শম্পা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ ও একজন নারী উদ্যোক্তা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে পুরোনো স্টেডিয়ামে ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চেম্বার অব কমার্সের আয়োজনে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা শম্পা। মেলার স্টলে কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। পরে ফেসবুকে পোস্ট করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যক্রম করার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মেলার স্টলে বসে কেক কেটে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কি না তা আমার জানা নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মনে হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলার স্টলে ধারণ করা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগে মহিলা লীগ নেত্রীকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X