কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মাসরুরের পরিবারের মাঝে ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে শহীদ মাসরুরের পরিবারকে ঈদ উপহার তুলে দিচ্ছেন উপজেলা বিএনপি নেতারা। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে শহীদ মাসরুরের পরিবারকে ঈদ উপহার তুলে দিচ্ছেন উপজেলা বিএনপি নেতারা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসরুরের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শহীদ মাসরুরের শ্বশুরবাড়িতে তার স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের উপহার সামগ্রী দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম কাদের, সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি, উপজেলা যুবদল নেতা আব্দুল করিম ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু ও যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম শামীম।

কমলনগর উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে মাসরুরসহ যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাই আসছে ঈদ উপলক্ষে শহীদ মাসরুরের পরিবারকে তারেক রহমানের নির্দেশে এবিএম আশ্রাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে ঈদ উপহার হস্তান্তর করি আমরা।

তিনি আরও বলেন, এ পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা জাতীয়তাবাদী পরিবার গর্বিত।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X