মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

আসামি মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত
আসামি মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৩০ জুন) সকালে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

এর আগে রোববার (২৯ জুন) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোর‌্য রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের রশিদ সর্দার ব্রিজ সংলগ্ন গাজী বাড়ির বাসিন্দা।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি মামুন মাদকাসক্ত ও মাদককারবারি। মাদকের টাকার জন্য মামুন তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া করত। কয়েকদিন আগেও ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিন পেয়ে বাড়িতে এসে গত ১১ জুন সে আবারও স্ত্রী ও তার বাবার সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে মামুন তার স্ত্রীকে মারধর করলে তার বাবা হযরত আলী গাজী বাধা দেন।

তিনি আরও বলেন, এদিন রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি দেননি। এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে মামুন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। মামুনের বড় ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলার পর আসামি মামুনকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব-১১। রোববার রাত পৌনে ৯টার দিকে র‍্যাব-১১ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে। রায়পুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X