ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সাজিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজিদ মিয়া হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X