কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার নিষ্পাপ মন টুকরো টুকরো করে দিয়েছে মহসিন’

ইনসেটে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি। ছবি : কালবেলা
ইনসেটে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি। ছবি : কালবেলা

পাগলা মসজিদের দান সিন্দুক নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। টাকা পয়সার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। কিন্তু প্রতিবারই সিন্দুক খোলা হলে কিছু চিঠি গণনার কাজে অংশ নেওয়া লোকজনের নজর কাড়ে।

প্রতিবার আলোচনায় থাকে মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি নিয়ে। এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি, বিরহ-বেদনা, আয়-উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো ফলাফলের আশা, রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে।

এমনই এক চিঠি যেখানে এক প্রেমিকা তার প্রেমিককে পাওয়ার আকুতি জানিয়ে তিনি লিখেছেন, ‘হে আমার আল্লাহ, আজ তোমার হুকুমে আমি এই পাগলা মসজিদে এসেছি। আমার নিষ্পাপ মন মহসিন রহমান আরমান টুকরো টুকরো করে দিয়েছে। সে আমাকে প্রথমে ভালোবাসা শিখিয়ে অন্য মহিলার কাছে চলে গিয়েছে। আমি এত বছর তার অপেক্ষা করেছিলাম। আপনার দুরুদ ইব্রাহিম পড়েছিলাম। আমার জীবনে এত কষ্ট ও দুঃখ দিয়েছেন ও আমার আল্লাহ আমার দুঃখগুলো আমার রুহের শান্তি করে দিয়েন।’

তিনি আরও লিখেন, ‘মহসিন রহমান আরমান যেন অন্য মহিলার কাছে না যায় তাকে আমার কল্যাণে করে দিন। না হলে আমার মনকে পরিবর্তন করে দিন। আর আমাকে বলেছে সে বিয়ে করেছে- সে কথা যেন মিথ্যা হয়। আমিন।’

উল্লেখ্য, শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় ৪ মাস ১১ দিন পর পাগলা মসজিদের ১১টি সিন্দুক খোলা হয়। সিন্দুক খোলার পর টাকা-পয়সা ছাড়াও সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

পাগলা মসজিদের ১১টি দান সিন্ধুক খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। পরে মসজিদের ২য় তলার মেঝেতে ঢেলে সকাল ৯টায় শুরু হয় গণনা কার্যক্রম।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়েছিল। এ হিসেবে এবার ৪ মাস ১১ দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।

সিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

টাকা গণনা কাজে জেলা প্রশাসনের ২৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৪৭ মাদ্রাসার শিক্ষার্থী, ১০ শিক্ষক, ১৪ সেনাসদস্য, ৩০ পুলিশ সদস্য, ১০ আনসার সদস্য, ব্যাংকের ৮০ কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেছেন।

প্রচলিত আছে, এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন। শুধু টাকা-পয়সা না, এখানে টাকার পাশাপাশি সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন। প্রতিদিন বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X