মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার কবর খুঁড়লেন যারা

মনু মিয়ার কবর খোঁড়া হয়। ছবি : কালবেলা
মনু মিয়ার কবর খোঁড়া হয়। ছবি : কালবেলা

মারা গেছেন শেষ ঠিকানার নিপুণ কারিগর খ্যাত কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা সেই মো. মনু মিয়া (৬৭)। জীবদ্দশার ৪৯ বছরে প্রায় ৩ হাজার ৫৭টি গোর খুদেছেন তিনি। এবার তার মৃত্যুর পর ৬ ব্যক্তি মিলে খুঁড়েছেন তার গোর অর্থাৎ কবর।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মনু মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর মনু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মনু মিয়া জীবদ্দশায় প্রায় ৫০ বছর ধরে তিনি কবর খননের মহান কাজ করেছেন। কখনো বিনিময়ে কিছু নেননি। এমনকি মৃতের বাড়িতে এক গ্লাস পানিও তিনি খেতেন না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন ৩ হাজারেরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে, এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। বয়সের ভারে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে গত ১৪ মে (বৃহস্পতিবার) থেকে চিকিৎসাধীন ছিলেন মনু মিয়া। এই অসুস্থতার মাঝেই মনু মিয়ার একমাত্র সঙ্গী ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। গত ২৫ জুন চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যান এবং আজ সকালে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

মনু মিয়ার কবর খুঁড়েছেন যারা তারা হলেন- জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের সবর আলীর ছেলে মো. রমজান (৬০), করিম মোল্লার ছেলে নিয়ামল মোল্লা (৩০), মৃত্যু তাজুল ইসলামের ছেলে মো. রওশন চৌধুরী (৩৫), তাজুল ইসলাম খানের ছেলে মারুফ খান সোজাত (৩০), সুরুজ মিয়ার ছেলে অপু (৩২) ও ছামেদ মিয়ার ছেলে মো. কাছু মিয়া।

এদিকে বিকেল সাড়ে ৫টায় মনু মিয়ার নিজ গ্রামের কবরস্থানের পাশে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর নিজ এলাকার আলগা পাড়া কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X