মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ-আ.লীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

যুবলীগ-আ.লীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে প্রকাশ্যে যুবলীগ নেতা শিবু রায় (৩৫), যুবলীগ কর্মী হানিফ শেখ (৪০) ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সিকদারকে (৫৫) পিটিয়ে আহত করছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুর ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুজনের মধ্যে হানিফ শেখকে বাগেরহাট সদর হাসপাতাল ও আব্দুল হাই সিকদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিরঞ্জন রায়ের ছেলে জখমী শিবু রায় জানান, তিনি বেলা ১১টার দিকে বোলপুর বাজারে হানিফ শেখের চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করে তার উপরে অতর্কিত হামলা চালায় এলাকার একদল চিহ্নিত দুর্বৃত্ত। আমাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা আব্দুল হাই শিকদারকেও পিটিয়ে আহত করে।

যুবলীগ নেতা হানিফ শেখ জানান, বাড়ি থেকে সকালে দোকানে যাওয়ার পথে তিন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি গুরুতর জখম হন।

এদিকে এ হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর শঙ্কর কুমার রায়।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্তির জের ধরে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একের পর এক হামলার ঘটনা ঘটে আসছে। এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়ে খবর রয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারীদের আটকের জন্য অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X