নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:১৭ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে আহত নেতাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে আহত নেতাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় বসুরহাট বাজারের কলেজগেট, থানা গেট ও হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, সংঘর্ষের খবরে বসুরহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, বুধবার চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে আমাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। তা আমরা সেখানেই মীমাংসা করে দিয়েছি। পরে বৃহস্পতিবার সকালে যুবদলের এক কর্মীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক গ্রুপ মিছিল নিয়ে কলেজগেটে হামলা করে। বিষয়টি আমরা দলীয়ভাবে নিরসনের চেষ্টা করি।

এর মধ্যে ছাত্রলীগের এক গ্রুপ অতর্কিতে হামলা চালিয়ে থানার সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৮), হাসপাতাল রোডে পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৫) ও ছাত্রদলের সাইমুনকে (২৩) পিটিয়ে জখম করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরসহ (৩২) আরও একজন আহত হয়।

আহত রাফেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ, রিপনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও বাকিদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, বিএনপির দুই গ্রুপে দলীয় কোন্দলে একে অপরের ওপর হামলা করে। পরে তারা অতর্কিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর ওপর আক্রমণ করে। এতে আমার দলের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X