নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদের রক্তে হাসিনার পতন হয়েছে : ড্যানী

নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরন করেন এটিএম আব্দুল বারী ড্যানী। ছবি : কালবেলা
নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরন করেন এটিএম আব্দুল বারী ড্যানী। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় নির্বাচন কিন্তু দীর্ঘকাল ধরে ক্ষমতাসীনরা তা পাশ কাটিয়ে জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি বরং হাজারো শহীদের রক্ত দিয়ে রচিত হয়েছে তার পতনের ইতিহাস।

শুক্রবার (২৭ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার বারহাট্টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির উন্নয়নে ৩১ দফা উত্থাপন করেছিলেন। ৩১ দফাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। তারেক রহমানের কথাগুলো আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

মনোনয়নপ্রত্যাশী এ নেতা আরও বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, একাত্তর, নব্বই ও চব্বিশের সংগ্রামী চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এ জন্য একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ লক্ষ্যেই আমরা স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান আনসারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর নয়ন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X