বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন মাসুদ

মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মাসুদ মিয়া। ছবি : কালবেলা
মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মাসুদ মিয়া। ছবি : কালবেলা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ৬ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মাসুদ মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার পক্ষ থেকে দলের কাছে আবেদন ও বিষয়টি পুর্নবিবেচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তিনি এখন থেকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। এ সিদ্ধান্ত শিগগিরই কার্যকর করার জন্যে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়াও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর বলেন, পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক নেতা মাসুদ মিয়া এর আগে পৌর যুবদলেরও আহবায়ক ছিলেন। এ ছাড়াও সে একজন বিএনপি পরিবারের সন্তান হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাসুদ মিয়ার শক্তিশালী ভূমিকা ছিল।

কিন্তু দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে সে গত ফ্যাসিস্ট সরকারের পাতানো উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করায় তখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলের হাই কমান্ড থেকে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশটি প্রত্যাহার করায় আমরা অত্যন্ত আনন্দিত, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X