বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়া সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

পরীক্ষা চলাকালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা রাকিব সরদার। ছবি : সংগৃহীত
পরীক্ষা চলাকালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা রাকিব সরদার। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আইনের তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাওয়া সেই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত এই ছাত্রদল নেতার নাম রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে।

এর আগে এদিন সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন কালবেলাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, রাকিব সরদারের কেন্দ্রে প্রবেশের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হয়। পরে সন্ধ্যায় তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X