লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

নড়াইলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

লোহাগড়া থানা। ছবি : কালবেলা
লোহাগড়া থানা। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারের ৬ ঘণ্টা পর পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। তবে মাত্র ৪৫ মিনিটের চেষ্টায় পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তকরণ সম্ভব হয়।

পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মো. লিটন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের মো. মুজিবর রহমান ঢালির ছেলে।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কালবেলাকে বলেন, লোহাগড়া বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X