কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে বাড়ছে করোনা শনাক্ত

করোনাভাইরাসের প্রতীকী ছবি।
করোনাভাইরাসের প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ২৯২ জন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত রয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর) ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৯৪৮টি।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় তিনজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকেও কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৮২৮ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৯২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১০

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১১

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৩

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৪

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৬

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৭

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৯

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

২০
X