বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

আটক আ.লীগ নেতা কামরুল হক। ছবি : সংগৃহীত
আটক আ.লীগ নেতা কামরুল হক। ছবি : সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ কালবেলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিয়ানীবাজার থানায় তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। কামরুল হক পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১০

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১১

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১২

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৩

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৪

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৬

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৭

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১৮

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১৯

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

২০
X