ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

লাগেজ হাতে প্রবাসে নিহত ছোট ভাই, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও নিহত অপর দুই ভাই। ছবি : সংগৃহীত
লাগেজ হাতে প্রবাসে নিহত ছোট ভাই, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও নিহত অপর দুই ভাই। ছবি : সংগৃহীত

সৌদি আরবে নিহত ছোট ভাইয়ের লাশ নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই ভাই। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির আহমদ সওদাগর।

জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে অ্যাম্বুলেন্সযোগে রওনা হয়েছিলেন তারা। চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. বাবুল ও ওসমান গণি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকায় গিয়েছিলেন তার দুই ভাই। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন কালবেলাকে বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X