চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৫ জেলায় পরিবহন ধর্মঘট রোববার

চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. হুমায়ুন কবির সোহেল। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. হুমায়ুন কবির সোহেল। ছবি : কালবেলা

চার দফা দাবিতে আগামী রোববার (২০ জুলাই) বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার গণ ও পণ্য পরিবহনের ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’। ভোর ৬টা থেকে পরদিন (২১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরসহ কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, পরিবহন খাত আজ চরম সংকটে। সড়ক পরিবহন আইনের নানা ধারা মালিক-শ্রমিকদের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই এ ধর্মঘট।

সংগঠনের চার দফা দাবির মধ্যে রয়েছে- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিকবিরোধী ধারা সংশোধন, ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত, ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া এবং বাণিজ্যিক যানবাহনের ওপর বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।

হুমায়ুন কবির সোহেল বলেন, গত ৩০ জুন আমরা এসব দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছি। পরিবহন খাতের তিনটি সংগঠন স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেছে। কিন্তু এখনো কোনো সমাধান আসেনি। পরিবহন ব্যবসা লোকসান হয়ে পড়েছে। মালিক-শ্রমিকরা দিশাহারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা মৃণাল চৌধুরী, মো. মুছা ও অলি আহম্মদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X