রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

কবর থেকে ১০ কঙ্কাল উধাও 

কবর থেকে কঙ্কাল চুরি। ছবি : কালবেলা
কবর থেকে কঙ্কাল চুরি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি গোরস্তান থেকে করব খুঁড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের ঢাকাডাঙ্গী গোরস্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার দুপুরে টের পান স্থানীয়রা।

গোগর ঢাকাডাঙ্গী গোরস্থানের সভাপতি সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলামের বাবাকে এই কবরস্থানে দাফন করা হয়। তরিকুল ইসলাম প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে তার বাবার কবর জিয়ারত করেন। যথারীতি জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে এসে তিনি দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চাটাই সরানো। পাশে কয়েকটি কবরেরও একই অবস্থা।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের জানালে তারা এসে ওই কবরগুলোর ভেতরে আলো ফেলে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। দেখা যায় ১০টি কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X