মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর থেকে শাপলা তুলতে নেমে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া দুই শিশু মারা গেছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- চোত্তাবাড়ি গ্রামের আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং আবুবক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজনই উপজেলার কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুই শিশু পরিবারের অজান্তে বাড়ি থেকে কিছু দূরে খাসের দোলার পুকুরে শাপলা তুলতে যায়। শাপলা তোলার একপর্যায়ে তারা পুকুরে ডুবে মারা যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুরা বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাদের খোঁজ করা শুরু করে। তারা আরও জানান, খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে দোলার পুকুরে শাপলা তুলতে যেতে পারে এ ভেবে পুকুর পাড়ে খুঁজতে যায়। পুকুর পাড়ে গিয়ে তাদের উভয়েরই মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম কালবেলাকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X