টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধান মেলেনি ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর, মহাসড়ক অবরোধ স্থানীয়দের

ম্যানহোলে নিখোঁজ ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির সন্ধান না মেলায় প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
ম্যানহোলে নিখোঁজ ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির সন্ধান না মেলায় প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির সন্ধান মেলেনি।

সোমবার (২৮ জুলাই) দিনভর উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে বিকেল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে রাত ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। এ সময় মহাসড়কে ব্যাপক যানজট ও মানুষের সাময়িক ভোগান্তি তৈরি হয়।

এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুরে ১০নং সেক্টরে বসবাস করতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

জানা গেছে, রোববার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তায় চলতে গিয়ে ম্যানহোলে পড়ে যান জ্যোতি। খোলা ও ঢাকনাবিহীন ওই ম্যানহোলে পড়ে মুহূর্তেই পানির স্রোতে তলিয়ে যান তিনি। ঘটনার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও সোমবার রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যার পর থেকেই উত্তাল হয়ে ওঠে এলাকা। ‘উদ্ধার না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না’ স্লোগানে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় দিকেই যান চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে সৃষ্ট তীব্র স্রোত ও জলাবদ্ধতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং ভারি বৃষ্টির কারণে ভেতরটা পানিতে পূর্ণ হয়ে আছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা সমন্বয় করছি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৩

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৪

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৫

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৬

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৭

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৮

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

২০
X