ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি : নাহিদ ইসলাম

ময়মনসিংহ নগরের টাউন হল মাঠে এক সভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরের টাউন হল মাঠে এক সভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত প্রত্যাশা করি। এ প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব। ৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি। ময়মনসিংহবাসীকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি। যাতে আপনারা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায়ে যোগ দেন।

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে ময়মনসিংহে সোমবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নগরের টাউন হলের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে নগরের টাউন হল মাঠে সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপানারা জনগণের পাশে দাঁড়ান। জনগণের সমস্যা সমাধান করুন। আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এ ময়মনসিংহবাসীর পক্ষে আপানারা দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণঅভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসীও আপনাদের সঙ্গে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপক্ষে নিয়োগের জন্য সাংবাধানিক কমিটি তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলাই পদযাত্রায় নেমেছি, কারণ আমরা আকাঙিক্ষত বাংলাদেশ এখনো পাইনি। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, তবে সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারব।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ময়মনসিংহের ছাত্র-জনতা সেই গণঅভ্যুত্থান সফল করেছিল। এ ময়মনসিংহ ৪১ জন শহীদের জেলা। এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ফলে এ অঞ্চলের মানুষ উত্তরা ও গাজীপুরে যায় গার্মেন্টে কাজ করত। সেই গার্মেন্টকর্মী ভাই-বোনরা রাজপথে নেমে এসেছিল, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছে। আমার সেই গার্মেন্টের ভাই, সেই রিকশাওয়ালা ভাই রাজপথে নেমে শহীদ হয়েছিল। তাদের জীবন দানের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, ময়মনসিংহে শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X