নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে দাপুনিয়া বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকন পূর্বধলা উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই কাকনের মৃত্যু হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম কালবেলাকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X