সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার তালায় রাজু হাছান (৪২) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সকালে নিজ বাড়ির ঘরের ভেতর রাজু রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন।

এদিকে বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনায় স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। মৃত ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X