খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, স্ত্রীর মৃত্যু

খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

খুলনায় স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

মৃত ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে তার স্ত্রী একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়।

অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম কালবেলাকে জানান, ঘটনার পর আমরা সবাইকে উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X