চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

চৌগাছা থানা। ছবি : সংগৃহীত
চৌগাছা থানা। ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৩ আগস্ট) থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

এর আগে গত ১ আগস্ট উপজেলার সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ওই গ্রামের ওমর আলীর ছেলে সফিরউদ্দীন (৪০) ও বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)।

ভুক্তভোগী ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী শারীরিক প্রতিবন্ধী। তার দেড় বছরের একটি সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে একই গ্রামের বাবলু এসে জানায়, তার স্বামী কলা ও আমড়া কিনে সফিরউদ্দীনের বাড়িতে রেখে গেছেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর বাবলু আবারও এসে একই কথা বলেন।

পরে তার কথায় বিশ্বাস করে দেড় বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে তরকারি আনার জন্য সফিরউদ্দীনের বাড়িতে যান ওই নারী। বাড়িতে পৌঁছে সফিরউদ্দীন তাকে ঘরের ভেতর যেতে বলে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বাবলু তাকে পেয়ারা খেতে দেয়। এরপর সুযোগ বুঝে সফিরউদ্দীন জোরপূর্বক নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে যায় এবং বাবলুর সহায়তায় ধর্ষণ করে। এ সময় তাকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ভয়ে ওই নারী কাউকে কিছু না বললেও পরে পরিবারের কাছে বিষয়টি জানান। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকের চেষ্টাও হয়। তবে সেটি ব্যর্থ হলে ভুক্তভোগী নিজেই চৌগাছা থানায় মামলা করেন।

স্থানীয় ইউপি সদস্য পারভিনা বেগম বলেন, ‘অভিযুক্তরা সুবিধাজনক চরিত্রের নয়। তারা প্রায়ই নেশার সঙ্গে জড়িত থাকে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীকে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X